জবি শিবিরের সাংগঠনিক সম্পাদক জকসুর গবেষণা সম্পাদক ইব্রাহীম

১২ জানুয়ারি ২০২৬, ০৮:১২ PM
মো. ইব্রাহীম খলীল

মো. ইব্রাহীম খলীল © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটর সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ইব্রাহীম খলীল। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। ২০২৬ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

কমিটিতে ফের সভাপতি ও সেক্রেটারি হয়েছেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলীম  আরিফ।

জানা গেছে, জবি শাখা শিবিরের অফিসে নতুন কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শিবিরের সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম।

এদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ ও সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম খলীল মনোনীত হয়েছেন।

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মো:রিয়াজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মো: রিয়াজুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ ও  সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: ইব্রাহীম খলীলকে মনোনীত করেন। পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9