ফের জবি শিবিরের সভাপতি-সেক্রেটারি হলেন জকসুর ভিপি-জিএস

১২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:০২ PM
মো. রিয়াজুল ইসলাম ও আব্দুল আলিম আরিফ

মো. রিয়াজুল ইসলাম ও আব্দুল আলিম আরিফ © টিডিসি সম্পাদিত

ফের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি হলেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলীম  আরিফ। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। ২০২৬ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ইব্রাহীম খলীল। 

জানা গেছে, জবি শাখা শিবিরের অফিসে নতুন কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শিবিরের সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম।

এদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ ও সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম খলীল মনোনীত হয়েছেন।

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মো:রিয়াজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মো: রিয়াজুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ ও  সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: ইব্রাহীম খলীলকে মনোনীত করেন। পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

ট্যাগ: জবি
ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950