নাশকতার মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিমান্ডে

০৭ আগস্ট ২০২৩, ০৭:৪৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
বিন ইয়ামিন মোল্লা

বিন ইয়ামিন মোল্লা © সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানায় ২০২১ সালে নাশকতার অভিযোগে করা এক মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৭ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার এ রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকার আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২১ সালের ২৭ মার্চ মতিঝিল থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলায় বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। তাঁকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। অপর দিকে বিন ইয়ামিন মোল্লার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আদালতের কাছে জামিন চান। শুনানি শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আরও পড়ুন: আবরার হত্যাকাণ্ডে আজীবন বহিষ্কৃত বিটুর ক্লাসে ফেরায় বুয়েটে মানববন্ধন

এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় তল্লাশি ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬