ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিডিইউ ছাত্রলীগের শ্রদ্ধা

০৭ আগস্ট ২০২৩, ০৭:২২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM

© সংগৃহীত

ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) ছাত্রলীগ। শনিবার (৫ আগস্ট) সাংগঠনিক পদযাত্রার অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করে। 

এসময় উপস্থিত ছিলেন বিডিইউ ছাত্রলীগের সভাপতি মির্জা আবু সাঈম ও সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমা এবং বিডিইউ ছাত্রলীগের সকল নেতাকর্মী।  বিডিইউ ছাত্রলীগ সভাপতি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন  দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করবে বিডিইউ ছাত্রলীগ। প্রধানমন্ত্রীর সুদীর্ঘ পরিকল্পনায় বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে, এ গতি কেউ থামাতে পারবে না। আর কেউ থামাতে চেষ্টা করলে তাকে শক্ত হাতে দমন করা হবে। 

আরও পড়ুন: ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমা বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নাই। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আমরা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্ত করতে চাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে বাংলাদেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। 

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই স্বতন্ত্র ইউনিট হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক স্বীকৃতি পায় বিডিইউ ছাত্রলীগ। কর্মী সমাবেশের মধ্যে দিয়ে প্রথম প্রতিষ্ঠাকালীন কমিটি অনুমোদন পায়।

যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬