‘নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত করবে ছাত্রলীগ’

০৪ আগস্ট ২০২৩, ১১:০৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
নুরুল হক নুর ও সাদ্দাম হোসেন

নুরুল হক নুর ও সাদ্দাম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গত ২ আগস্ট বিকেলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে নুরের উপর হামলার বিষয়ে এ কথা বলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি বলেন, টিএসসি এলাকায় নূরের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও দুঃখজনক। এতে ছাত্রলীগের কোনো নেতাকর্মী যদি এ ঘটনায় জড়িত থাকে, তা হলে সেটি আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

এ সময় ছাত্রলীগ সভাপতি আরও বলেন, যখনই নুর নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান, তার আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, সংগঠনের টাকায় নিজের ব্যাংক-ব্যালান্স নেওয়ার বিষয়টি সামনে আসে, বিকাশে টাকা নেওয়া অথবা প্রবাসী অধিকার পরিষদের মাধ্যমে অর্থ নেওয়া– প্রভৃতি বিষয় ঘটে, তার ইমেজ সংকট তৈরি হয়, তখনই মার খাওয়ার ঘটনা ঘটে। আমি মনে করি, এ বিষয়গুলো বিচার-বিশ্লেষণযোগ্য।

প্রসঙ্গত, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাশে হামলার শিকার হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। হামলাকারী সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ ওঠে। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।

৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬