ডা. অর্ণা জামানকে সংবর্ধনা দিল রাবি ছাত্রলীগ

৩০ জুলাই ২০২৩, ১২:১৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM

© টিডিসি ছবি

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য এবং যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা নির্বাচিত হওয়ায় বিশেষ সংবর্ধনা প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। শনিবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার (টিএসসিসি) অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. আনিকা ফারিহা জামান অর্ণার হাতে সন্মাননা স্মারক তুলে দেন রাবি শাখা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু।

মোস্তাফিজুর রহমান বাবু বলেন, দাদা ও বাবার মতো দলীয় আদর্শের মূর্ত প্রতীক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। আমরা উদীয়মান এ নেত্রীকে পেয়ে ধন্য। এর মধ্য দিয়ে প্রমাণ হয় বাংলাদেশ আওয়ামীলীগ নেতা বাছাইয়ে ভুল করেনা এবং করেনি ।  তরুণ প্রজন্মের অহংকার এই নেত্রীকে সম্মাননা স্মারক তুলে দিতে পেরে অসম্ভব রকমের তৃপ্তি কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ডা. অর্ণা জামান বলেন, ‘বর্তমানে নারী নেতৃত্ব প্রাধান্য পাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আমাকে কেন্দ্রীয় আ’লীগ ও যুব-মহিলা লীগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সেহেতু নারীদের নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোই হবে আমার মূল লক্ষ্য।’ আর আজকে আমাকে সংবর্ধনা প্রদান করা ও এতো সুন্দর একটি আয়োজন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে জামায়াত-বিএনপির কিছু সক্রিয় সদস্য রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পায়তারা শুরু করেছে। তবে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি। এদেশে কোনো অপশক্তি মাথাচাড়া দিতে পারবে না।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনুসহ বিভিন্ন হলের ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় থানা এবং ওর্য়াড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ডা. অর্না জামান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, এরপর মূল দল আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬