ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা

২৯ জুলাই ২০২৩, ১১:২৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাসপাতালে ভর্তি ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সুজন

হাসপাতালে ভর্তি ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সুজন © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সুজন ব্রেন স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি আছেন। আগের কমিটিতে তিনি আইন উপ-সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। আজ শনিবার (২৯ জুলাই) ছাত্রলীগের সহ-সভাপতি রনি মোহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, শেখ সুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হলে থাকতেন। হলের নিজ কক্ষে হঠাৎ ব্রেন স্ট্রোক করেন তিনি। পরবর্তীতে তাকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

রনি মোহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল দুপুরে নিজ রুমে একটার পর এ ঘটনা ঘটে। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার বলেছেন, ব্রেনের সেন্ট্রালে রক্তক্ষরণ হয়েছে। ফলে এখন সার্জারি করা সম্ভব না।

তিনি বলেন, ব্রেনের ডান পাশটা অনেকটা ইনএক্টিভের মতো। কেউ ডাক দিলে মানুষকে চেনে। তবে কথা বলতে পারেন না। থেরাপি নিতে নিতে সুস্থ হয়ে যাবে। তবে সেজন্য সময় লাগবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬