এবার ঢাকার প্রবেশ মুখে শান্তি সমাবেশের ঘোষণা যুবলীগের

২৮ জুলাই ২০২৩, ০৮:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
যুবলীগের লোগো

যুবলীগের লোগো

ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণার পর এবার ঢাকার প্রবেশ মুখে সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ। শনিবার (২৮ জুলাই) সকাল থেকেই রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে দলটি। 

যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বেলা ১১টা থেকে আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজার, বাবু বাজার, সাইনবোর্ড, কাঁচপুর, যাত্রাবাড়ীসহ রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে যুবলীগ।

আরো পড়ুন: বিএনপি বসলে ছাত্রলীগও বসে পড়বে: ইনান

এর আগে ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেয় বিএনপি। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপির এ কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবস্থান নিলে আপনাদের চলার পথও বন্ধ করে দেবো।

ট্যাগ: যুবলীগ
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬