শাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদকসহ ৭ নেতার পদত্যাগ 

২৭ জুলাই ২০২৩, ০৫:৫২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© লোগো

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের গঠনতন্ত্র বিরোধী কাজ ও লেজুড়বৃত্তিক কর্মকাণ্ডের অভিযোগ এনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সাধারণ সম্পাদকসহ ৭ সদস্য পদত্যাগ করেছেন। এছাড়ও সংগঠনটির সভাপতি জাহিদ হাসান পদত্যাগের বিষয়ে সময় চেয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে সংগঠনটির শাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব এ বিষয়টি নিশ্চিত করেন।

আসাদুল্লাহ আল গালিব বলেন, বাংলাদেশ গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী কোনো ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে একসঙ্গে চলতে পারে না। সেই জায়গা থেকে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে ব্যাখ্যা দিতে বললে তারা ব্যর্থ হয় ও তারা যা করছে সেটা অব্যাহত রাখবে বলে জানায়। যেহেতু আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম তাদের জন্য স্বাধীনভাবে কাজ করে যাবো। তাই সংগঠন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য থেকে সরে যাওয়ায় আমরা এখানে কাজ করার প্রয়োজন মনে করছি না। তাই আমরা সংগঠন থেকে পদত্যাগ করেছি।

তিনি আরও বলেন, শাবি শাখার সভাপতি জাহিদ হাসান ছাড়া আমরা বাকি ৭ সদস্য পদত্যাগ করেছি। বুধবার (২৬ জুলাই) কেন্দ্রীয় শাখা বরাবর একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছি। সেটাতে আমরা পদত্যাগ করার কথা জানিয়েছি।

পদত্যাগকারী নেতৃবৃন্দ হলেন, শাবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল গালিব, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নিলয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবি আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রানা, পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল হাসান মেহেদি, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হালিম ও সমাজসেবা সম্পাদক আদনান বিন নূর।

আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬