রাবি ছাত্রদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

২৫ জুলাই ২০২৩, ১২:১৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান ও আহসান হাবীবের উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (২৪ জুলাই) দলটির সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শাহরিয়ার হক মজুমদার শিমূল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান ও যুগ্ম-আহবায়ক আহসান হাবীবের পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে রাবি শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুদ্দীন চৌধুরীর ওপর মারধরের ঘটনা ঘটে। এতে মোট আটজনকে আসামি করে মামলা করা হয়েছিল। এই মামলায় উপর্যুক্ত দুই নেতার নামও ছিল। এ ছাড়া মামলায় আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১৮ মার্চ উল্লিখিত নেতাদের রাবি শাখা ছাত্রদল থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। 

আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬