মির্জা ফখরুলের পায়জামা খোলার হুমকি শয়নের

১৯ জুলাই ২০২৩, ০৯:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ছবি

মেয়েদের নিয়ে আরেকবার বাজে মন্তব্য করলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পায়জামা খুলে ফেলার হুশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। আজ বুধবার (১৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিএনপির পদযাত্রায় ঢাকার সরকারি বাংলা কলেজ এবং বগুড়ার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুলকে তারেক জিয়ার চাকর, চাঁদা আদায়কারী ও বিদেশে টাকা পাঠানোর মাধ্যম হিসেবে উল্লেখ করে শয়ন বলেন, বিএনপির পদযাত্রায় শিক্ষার্থী, সাধারণ মানুষের উপর নৃশংস হামলা, লাইব্রেরি, ক্লাসরুমে আক্রমণকে তিনি বিজয় হিসেবে ঘোষণা করেছেন। আমরা হুশিয়ারি দিচ্ছি, আরেকবার যদি আমাদের ভাইদের উপর হামলা করা হয় আমরা গর্জ উঠবো। আমরা অপেক্ষা করি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা বসে থাকবো না। কিছুদিন আগে আপনি মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করেছেন। এমন বাজে মন্তব্য যদি আরেকবার উচ্চারণ করেন আমরা আপনার পায়জামা খুলে ফেলবো।

তিনি বলেন, বিএনপি একটা সন্ত্রাসী রাজনৈতিক দল যাদের বাংলার ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে। তারা রাজনৈতিক কর্মকান্ডের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের উপরে হামলা করেছে। তারা বাঙলা কলেজের ছাত্রলীগের নিরস্ত্র ভাইদের উপরে হামলা করেছে। আপনারা যদি আগামী নির্বাচনকে সামনে রেখে এমন আরও কর্মসূচি দেন, মানুষকে কষ্ট দেন, বাসে আগুন লাগান আমরা আর নিরবে বসে থাকবো না। বাংলাদেশকে অস্থিতিশীল করার, দেশকে ব্যার্থ করার যে প্রচেষ্টা আপনারা চালাচ্ছেন ছাত্রলীগের একজন কর্মী বেঁচে থাকতে সেটা সম্ভব হবে না। আমরা আরও কঠিন হস্তে আপনাদের প্রতিহত করবো। আমরা পাকিস্তানিদের পরাজিত করতে পেরেছি আপনাদেরও প্রতিহত করতে পারবো।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সন্ত্রাসী সংগঠনের নেতার এইট পাশ সার্টিফিকেট ছাড়া কিছুই নেই, তারা এজন্য কাউকে শিক্ষিত হতে দিতে চায় না। তাই তো বিএনপি বাঙলা কলেজ ও বগুড়ার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এই দলের কোন লক্ষ্য নেই, কোন ভালো উদ্দেশ্য নেই, এমনকি তাদের কোন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটও নেই বলে তিনি উল্লেখ করেন।

প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ, সাত কলেজের নেতৃবৃন্দ, তেজগাঁও কলেজের নেতৃবৃন্দ সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রাথমিকে প্রশিক্ষণহীন শিক্ষক থাকবেন না: প্রাথমিক ও গণশিক্ষ…
  • ২২ জুন ২০২৬
মাজারের ডেগ খুলে দিলেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬
বদলি আবেদন শেষ হওয়ার কতদিন পর প্রতিষ্ঠান পরিবর্তন, জানাল মা…
  • ২২ জুন ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত মহাপরিকল্পন…
  • ২২ জুন ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
  • ২২ জুন ২০২৬
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আব…
  • ২২ জুন ২০২৬