কলেজের বাস নিয়ে দলীয় কর্মসূচিতে তিতুমীরের ছাত্রলীগ নেতাকর্মীরা

১৯ জুলাই ২০২৩, ০৬:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কলেজ বাসে ছাত্রলীগের কর্মীগণ

কলেজ বাসে ছাত্রলীগের কর্মীগণ © সংগৃহীত

রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশে কলেজের বাস নিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলার অভিযোগ উঠেছে তিতুমীর কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে।

বুধবার (১৯ জুলাই) কলেজ থেকে ফেরার সময় বাস না পেয়ে এ অভিযোগ করেন কলেজের একাধিক শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক চলন্তিকা বাসে যাতায়াতকারী এক শিক্ষার্থী বলেন, ‘ক্লাস শেষে বাসায় ফেরার জন্য বাসের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে ছাত্রলীগের একজন জানায় আজকে বাস যাবে না। কারণ হিসেবে বলা হয় ছাত্রলীগের প্রোগ্রামে বাস নিয়ে যাওয়া হবে।’

আরও পড়ুন: নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

সোনারতরী বাসে যাতায়াতকারী আরেক শিক্ষার্থী বলেন, ‘আজকে বাস যাবে না এটা আগে থেকে আমাদের বলা হয়নি। আমার ক্লাস অনেক আগেই শেষ হয়েছে, কলেজ বাসে যাবো বলে অপেক্ষা করছিলাম। পরে হেলপার মামার কাছে জানতে পারলাম আজকে বাস যাবে না। আগে থেকে জানলে আমার এতক্ষণ অপেক্ষা করা লাগতো না।’

ছাত্রলীগের প্রোগ্রামে কলেজ বাস নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বাস পরিচালনা কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মান্নান বলেন, ‘ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সমাবেশে বাস নিয়ে গেছে এ জন্য আজকে শিক্ষার্থীরা বিকেলের বাসে চলাচল করতে পারেনি। প্রিন্সিপালের অনুমতিক্রমেই ছাত্রনেতারা বাস নিয়ে গেছে।’

শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলে রাজনৈতিক প্রোগ্রামে বাস নিয়ে যাওয়া নিয়ম বহির্ভূত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আসলে আমি কিছু বলতে পারবো না। আমাকে প্রিন্সিপাল দিতে বলেছে তাই দিয়েছি, এটার উত্তর প্রিন্সিপাল দিতে পারবেন।’

এ বিষয়ে জানতে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমকে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬