শিক্ষার্থী রাকিব হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

১৭ জুলাই ২০২৩, ০৪:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © সংগৃহীত

ছিনতাইকারীর আঘাতে নিহত আইডিয়াল কলেজ শিক্ষার্থী আদনান সাঈদ রাকিবের (১৮) হত্যার বিচার দাবিতে ধানমন্ডি এলাকার সড়ক অবরোধ করেছে সহপাঠী ও শিক্ষার্থীরা। সোমবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনের সড়কে জড়ো হয়ে অবরোধ করে তারা।

সড়কে অবস্থান নেওয়া এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, রাকিবের মতো আমরাও হত্যার শিকার হতে পারি। এ ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় আছি, আমরা নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে চাই না। আমরা তার হত্যার বিচার চাই।

আরও পড়ুন: শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ

এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, রাত ১১টার দিকে শেখ জামাল ক্লাবের আমবাগানের সামনের ফুটপাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাকিব গুরুতর আহত হয়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ড পূর্ব শত্রুতার জেরে ঘটেছে কিনা তা আমরা এখনো নিশ্চিত নই। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার মরদেহ রাখা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, ১৬ জুলাই রাতে ধানমন্ডি ৮ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে আটকিয়ে তার মোবাইল ফোন সহ সব ছিনিয়ে নিয়ে নিতে চেয়েছিল। কিন্তু রাকিব বাঁধা দেওয়ায় একপর্যায়ে ছিনতাইকারীরা তার গলায় ধা’রা’লো ছু’রি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে সেইখান থেকে তাকে আনোয়ার খান মর্ডান মেডিকেল নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্য চিকিৎসক। 

প্রাথমিকে প্রশিক্ষণহীন শিক্ষক থাকবেন না: প্রাথমিক ও গণশিক্ষ…
  • ২২ জুন ২০২৬
মাজারের ডেগ খুলে দিলেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬
বদলি আবেদন শেষ হওয়ার কতদিন পর প্রতিষ্ঠান পরিবর্তন, জানাল মা…
  • ২২ জুন ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত মহাপরিকল্পন…
  • ২২ জুন ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
  • ২২ জুন ২০২৬
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আব…
  • ২২ জুন ২০২৬