ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে নেত্রকোনার ১১ জন

১৬ জুলাই ২০২৩, ১০:৩৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ

গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ © ফাইল ছবি

নেত্রকোনা জেলা থেকে ছাত্রলীগের ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ১১ জন স্থান পেয়েছেন। গত বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কমিটি ঘোষণা করা হয়।

এ তালিকায় নেত্রকোনা থেকে পদ পেয়েছেন– সহ-সভাপতি রনক জাহান রাইন, সহ-সভাপতি আল-আমিন শেখ, সহ-সভাপতি সুরাপ মিয়া সোহাগ, সহ-সভাপতি খায়রুল হাসান আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রানা, কারিগরি বিষয়ক সম্পাদক রাকিব সিরাজী, উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আহনাফ হোসেন, উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মো. ইমরান খান (বাংলা কলেজ), উপ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ সাউয়েমী পান্থ, উপ- সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক মুক্তাদির মুক্ত এবং হৃদয় সরকার।

প্রসঙ্গত, গত বছরের ৬ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ঠিক ১৪ দিনের মাথায় ২০ ডিসেম্বর রাতে গণভবনে এক বৈঠকের পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমিটিতে ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম এ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনানের নাম ঘোষণা করা হয়।

জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬