বিএনপির গাড়িবহরে হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৫ জুলাই ২০২৩, ১০:৩৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি ফটো

কুমিল্লায় বিএনপির গাড়িবহরে হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। শুক্রবার (১৪ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মিজানুর রহমান শরীফের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। 

মিজানুর রহমান শরীফ বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একইসঙ্গে সরকারের পদত্যাগ দাবি করছি।’

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি করিম প্রাধান রনি, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহীম কবির মিঠু, সহ-সভাপতি আবিদ কামাল রুবেল, মো. রুহুল আমিন টুটুল, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মো, রিয়াজুল আরেফিন, ইমরান হোসেন পলাশ, শুভ প্রমুখ।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬