জাবি ছাত্রলীগের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১০ জুলাই ২০২৩, ১০:৪০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার (১০ জুলাই) রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া দুই নেতা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়। নাহিদ নৃ-বিজ্ঞান বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র। মেহেদী হাসান জয় পদার্থবিজ্ঞান বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ জাবি শাখার সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়ের ওপর আরোপিত সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

এর আগে, গত ৬ মে রাত সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকার পানির ট্যাংকের সামনে সাভারের পাথালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন রানাকে মারধরের অভিযোগ উঠে নাহিদ ও জয়ের বিরুদ্ধে। এর আগের দিন ৫ মে ইসলামনগর বাজারে এক ব্যবসায়ী, তার ভাই ও দোকানের কর্মচারীকে মারধরের অভিযোগ ওঠে জাবি ছাত্রলীগের ওই দুই নেতার বিরুদ্ধে। পরে ৭ মে সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করে ছাত্রলীগ।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬