চাঁদাবাজির অভিযোগ থেকে অব্যাহতি, মারধরে অভিযুক্ত ছাত্রলীগের রনি

১০ জুলাই ২০২৩, ০৯:৩৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© ফাইল ছবি

চাঁদার জন্য মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার যে ঘটনার পর চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে নুরুল আজিম রনি পদত্যাগ করেছিলেন, সেই চাঁদাবাজির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন তিনি।

আজ সোমবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে রনিকে অব্যাহতি দেওয়া হয়।

তবে একই মামলায় মারধরের ঘটনায় অন্য ধারায় রনি ও আরেক আসামি নোমান চৌধুরী রাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ অগাস্ট সময় নির্ধারণ করে সেটি মুখ্য মহানগর হাকিম আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এস এম রাশেদ চৌধুরী বলেন, অভিযোগ পত্রে কোচিং সেন্টারের পরিচালকের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদাবাজির স্পষ্টতা ও স্বাক্ষী উল্লেখ করেনি। আদালতে নুরুল আজিম ও নোমান অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে চাঁদাবাজির দন্ডবিধির ৩৮৫ ধারা থেকে অব্যাহতি দেন। বাকি তিনটি ধারায় চার্জ গঠন করা হয়েছে।

রনির আইনজীবী অ্যাডভোকেট মিঠুন বিশ্বাসবলেন, নুরুল আজিম রনি ও নোমান চৌধুরী রাকিবের বিরুদ্ধে মারধর ও চাঁদা দাবির অভিযোগে দন্ডবিধির একাধিক ধারায় অভিযোগ গঠনের দিন আজ (সোমবার) ধার্য ছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আনা চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে মামলাটির বাকি তিনটি ধারায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়ে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দিয়েছেন আগামী ৩০ আগস্ট মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

গোপালগঞ্জ নাই, বগুড়াও নাই, রংপুর বিভাগ তাই বরাবরের মতোই অবহ…
  • ২২ জুন ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
রিজভী আহমেদের কাছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন যু…
  • ২২ জুন ২০২৬
বিটিভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় হয়েছে ২৫৪ কো‌টি
  • ২২ জুন ২০২৬
অপরাধের গ্রাফ যেকোনো সময়ের চেয়ে এখন নিম্নমুখী : স্বরাষ্ট্রম…
  • ২২ জুন ২০২৬
শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
  • ২২ জুন ২০২৬