আমাদের দল পরিচালিত হচ্ছে বখশিশের টাকায়: নুর

০২ জুলাই ২০২৩, ০৯:২৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় বড় রাজনৈতিক দলগুলো ডোনারদের সহায়তায় পরিচালিত হচ্ছে। আমাদের তো ব্যবসায়ীরা টাকা দেবে না, আমাদের দল পরিচালিত হচ্ছে বখশিশের টাকায়। কেউ যদি আমাদের বখশিশ দিতে চায়, অবশ্যই আমরা তা নেব।

রোববার রাজধানীর পল্টনে অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে নুর বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। তার বিরুদ্ধে এসব অপপ্রচার করা হচ্ছে। দল থেকে অপসারিত আহ্বায়ক রেজা কিবরিয়া মোসাদের সঙ্গে বৈঠক নিয়ে যা বলেছেন, তা অসত্য এবং অপপ্রচার।

ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, সরকারের সঙ্গে আঁতাত করে রেজা কিবরিয়া ইনসাফ কায়েমের মিটিংয়ে গিয়েছিলেন। আমরা নিষেধ করেছি, আপনি ওদের বৈঠকে বা মিটিংয়ে যাবেন না। তিনি আমাদের কথা রাখেননি। রেজা কিবরিয়া একজন উদ্ভট চরিত্রের লোক।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের  ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬