শতাধিক রিকশাচালককে উপহার ঢাবি ছাত্রলীগের

২০ মে ২০২৩, ০৫:৪৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকার বিভিন্ন রুটে চলাচলের ভাড়া নির্ধারণের মধ্যস্থতার পরে এবার ১০০ রিকশাচালকের মধ্যে নির্ধারিত পোশাক, পানির বোতল ও গামছা বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আগামীকাল রবিবার থেকে নির্ধারিত ভাড়া কার্যকর হবে।

শনিবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ১০০ রিকশাচালকের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকত।

এসময় তানভীর হাসান সৈকত জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে যৌক্তিকভাবে রিকশা ভাড়া নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তারই অংশ হিসেবে আজ মধুর ক্যান্টিন প্রাঙ্গণে ছাত্রলীগের পক্ষ থেকে ১০০ জন রিকশাচালককে নির্দিষ্ট পোশাক প্রদান করা হয়েছে। একই সাথে রিকশা চালকদের সুবিধা বিবেচনায় রেখে ১০০ জন রিকশাচালককে ১টি করে পানি খাওয়ার বোতল এবং ১টি করে গামছা উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, রবিবার (২১মে) থেকে নির্ধারিত ভাড়া কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের ১৬টি পয়েন্টে সর্বোচ্চ ভাড়া ৫৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে: স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ছে ‘এআই বট’, নিয়ন্ত্রণ নিয়…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও বর্জ্য জমা দিলেই মিলবে খাদ্য ও গাছের চারা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাবা রিকশা চালাতেন, অন্যের বাসায় কাজ করতেন মা— সিভিল জজে চত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬