শিক্ষককে বেধড়ক পেটানো ছাত্রলীগ নেতা রবিন বহিষ্কার

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
ধূলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক তানজিদ মাহমুদ রবিন

ধূলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক তানজিদ মাহমুদ রবিন © সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে এক প্রধান শিক্ষককে ছাত্রলীগের নির্মম পিটুনির ঘটনায় তিনদিন পার হলেও গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত। তবে তাকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ। এ ঘটনায় এক তরুণকে গত শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ।

ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন খান এমন অভিযোগ করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে ধূলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিদ মাহমুদ রবিন ও তাঁর অনুসারীরা এ হামলা চালান।

পরে শনিবার রাতে জেলা ছাত্রলীগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষককে মারধরের ঘটনায় তানজিদ মাহমুদ ইসলাম রবিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তদন্ত কমিটি করা হয়েছে। তিন দিনের মধ্যে কমিটি জেলা কমিটির কাছে প্রতিবেদন জমা দেবে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, রবিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নয়ন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬