ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আসিফ, সম্পাদক আহনাফ

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সাথে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদক

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সাথে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের নতুন সভাপতি নির্বাচিত জয়েছেন আসিফ মাহমুদ। আর সাধারণ সম্পাদক হয়েছেন আহনাফ সাঈদ খান।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়। পরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম।

জানা গেছে, আসিফ মাহমুদ বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের এবং সাধারণ সম্পাদক আহনাফ উর্দু বিভাগের শিক্ষার্থী। তারা দুজনই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবসহ ছাত্র অধিকার পরিষদ, ঢাবি শাখার সাবেক সভাপতি আখতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬