ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা 

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
ছাত্রলীগের লোগো

ছাত্রলীগের লোগো © ফাইল ফটো

সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজের অভিযোগ এনে সরকারি মাদ্রাসা-ই- আলিয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ড স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের বিরুদ্ধে সংগঠনের শৃংঙ্খলাবিরোধী অভিযোগের ভিত্তিতে উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত কারণ দর্শানোতে ব্যর্থ হওয়ায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

প্রসঙ্গত,গত বছরের ২৯ নভেম্বর জুবায়ের খানকে সভাপতি ও মোতাকিফ বিল্লাহ জুনায়েদকে সাধারন সম্পাদক করে এক বছরের জন্য সরকারি মাদরাসা-ই-আলিয়া ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়। তৎকালিন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ এই কমিটির ঘোষণা দিয়েছিলেন।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬