দেশে ফিরলেন নুর

১১ জানুয়ারি ২০২৩, ০১:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর দেশে ফিরেছেন। পবিত্র ওমরাহ পালন শেষে আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জান্তিক বিমানবন্দরে আসেন।

দুপুর ১২টার পর ইমিগ্রেশন পেরিয়ে বিমানবন্দর থেকে বের হন তিনি। বিষয়টি নিশ্চিত করে গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ও গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক আবু হানিফ বলেন, সরাসরি প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থানে অংশ নেবেন নুর।

জানা যায়, গত ডিসেম্বরের শেষদিকে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে সৌদি আরব যান ওমরাহ করতে তিনি। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। এ সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬