প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় ৫০০ ব্যাগ রক্ত দেবে ছাত্রলীগ

০৯ জানুয়ারি ২০২৩, ০৩:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM

© টিডিসি ফটো

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার (৯ জানুয়ারি ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার বটতলায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ‘বাংলাদেশ ছাত্রলীগঃ মানবতায় অগ্রদূত’ স্লোগানে রক্তদান কর্মসূচির শুরু হয়। 

এসময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান, রক্ত বিতরণ, হেলথ ক্যাম্প স্থাপন করা হয়। পর্যায়ক্রম কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেন। এই কর্মসূচি থেকে ৫০০ ব্যাগ স্বেচ্ছায় রক্ত দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, আপনারা যেখানে ইতিহাস পড়ে বঙ্গবন্ধুকে চিনেছেন, জেনেছেন, সেখানে আমি সরাসরি বঙ্গবন্ধুকে অবলোকন করেছি। তিনি এদেশকে সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন। কিন্তু মাত্র সাড়ে তিন বছরে সেটা সম্ভব ছিলো না। বিএনপি সব অন্যান্য দল ক্ষমতায় এসে মানুষকে ভুল ইতিহাস বুঝাতে চাইলেও সত্য চাপা থাকেনি। শেখ হাসিনার নেতৃত্বে মানুষ এখন প্রকৃত ইতিহাস জানে, জাতির পিতার ইতিহাস জানে। শেখ হাসিনা সেই দীর্ঘ ২১ বছরের দীর্ঘ প্রতীক্ষার পরে দেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এখন পর্যন্ত সফলতার সাথে দেশ পরিচালনা করছেন।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার কাছে এখনো ঋণি। আওয়ামী সরকার ৯২ ভাগ মানুষকে বিনামূল্যে কোভিড টিকা দিয়েছে। গবেষণাধর্মী চিকিৎসা ব্যবস্থা চালু, জেলায় জেলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্লিনিকের মান উন্নয়নের চেষ্টা করছে। আমাদের মেডিক্যাল কলেজের মানের জন্য অন্যান্য দেশ থেকেও পড়তে আসছে। শেখ হাসিনা রোহিঙ্গাদের নাগরিকত্ব আদায়ের চেষ্টা করছে। ফিলিস্তিনের মানুষের পাশে দাড়িয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টায় সামনে এগিয়ে আসতে হবে। 

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালির দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, এটা একটা দূর্ঘটনা ছিলো। তবে আমরা তাৎক্ষণিক উঠে দাড়িয়েছি। একটি দল এটাকে পুঞ্জি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যার্থ হয়েছে। আমরা আমাদের শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে শেষ করেছি। এসময় তিনি সমগ্র দেশে 'কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ'  আয়োজন করার পরিকল্পনার কথা জানান তিনি। 

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আজকে সারাদিনের এই ক্যাম্পে ৫০০ ব্যাগ রক্ত সংরক্ষণের টার্গেট রয়েছে। এই রক্ত আগামী ৭ দিন ঢাকার ৫টি মেডিকেল কলেজে সংরক্ষিত থাকবে। সেখান থেকে যে কেউ বিনামূল্যে রক্ত সংগ্রহ করতে পারবে। সারাবছর বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগ অন্তত দুই হাজার ব্যাগ রক্ত কালেকশন করার পরিকল্পনা করেছে।

সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন মেডিকেল এসোসিয়েশন এর মহাসচিব ডা. এশতেহারুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলন, ডা. নুজহাত চৌধুরী প্রমুখ।

বদলির ৯ দিন পেরোলেও ‘জানেন না’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের…
  • ০৯ আগস্ট ২০২৬
১৩ আগস্টে শুরু হচ্ছে মাস্টার্স শেষপর্বের উত্তরপত্র পুনঃমূল্…
  • ০৯ আগস্ট ২০২৬
রাজধানীতে বাসা থেকে বেরিয়ে আইএসইউয়ের ছাত্র জিসান নিখোঁজ
  • ০৯ আগস্ট ২০২৬
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান, ডোপ টেস্টে পাইলটের নম…
  • ০৯ আগস্ট ২০২৬
আকিজ ডেইরি ইনচার্জ নিয়োগ দেবে ৬ জেলায়, আবেদন ২২ আগস্ট পর্যন…
  • ০৯ আগস্ট ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন…
  • ০৯ আগস্ট ২০২৬