তারেক-জোবায়দার সম্পত্তি ক্রোকের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

০৯ জানুয়ারি ২০২৩, ০৯:১২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
তারেক-জোবায়দার সম্পত্তি ক্রোকের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

তারেক-জোবায়দার সম্পত্তি ক্রোকের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের সম্পদ বাজেয়াপ্তের রায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর কল্যানপুরের ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদের নেতৃত্বে মিছিলটি শ্যামলী পলিটেকনিক গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে আকরাম আহমেদ বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার আদালতের উপর বন্দুক রেখে ফরমায়েশি রায়ের মাধ্যমে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু  জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে এই সরকার'কে আন্দোলনের মাধ্যমে পতন নিশ্চিত করে সব কিছুই প্রমান করা হবে।

এ সময় আরো উপস্থিত মিরপুর থানা ছাত্রদল নেতা মো. সুজন, রুপনগর থানা ছাত্রদল নেতা রাজু, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা পারভেজ, মাসুুদসহ দুই শতাধিক নেতাকর্মী।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গত ৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেন আদালত। সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন। রায়ের পরই বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন প্রতিবাদ জানিয়ে আসছে।

বদলির ৯ দিন পেরোলেও ‘জানেন না’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের…
  • ০৯ আগস্ট ২০২৬
১৩ আগস্টে শুরু হচ্ছে মাস্টার্স শেষপর্বের উত্তরপত্র পুনঃমূল্…
  • ০৯ আগস্ট ২০২৬
রাজধানীতে বাসা থেকে বেরিয়ে আইএসইউয়ের ছাত্র জিসান নিখোঁজ
  • ০৯ আগস্ট ২০২৬
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান, ডোপ টেস্টে পাইলটের নম…
  • ০৯ আগস্ট ২০২৬
আকিজ ডেইরি ইনচার্জ নিয়োগ দেবে ৬ জেলায়, আবেদন ২২ আগস্ট পর্যন…
  • ০৯ আগস্ট ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন…
  • ০৯ আগস্ট ২০২৬