ছাত্রলীগের সম্মেলন ঘিরে কাল বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

০৫ ডিসেম্বর ২০২২, ০৩:৩৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
ছাত্রলীগের সম্মেলন ঘিরে মঙ্গলবার বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

ছাত্রলীগের সম্মেলন ঘিরে মঙ্গলবার বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) আশপাশের এলাকাগুলোতে রাস্তা বন্ধ রাখার পাশাপাশি রোড ডাইভারশন দেওয়া হয়েছে।

ছাত্রলীগের সম্মেলনের আগের দিন সোমবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-রমনা বিভাগ থেকে।

আরও পড়ুন: ছাত্রলীগের সম্মেলন ৬ ডিসেম্বর

ডিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে যানজট এড়াতে কাটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাবি মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাবি ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং এলাকায় সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলমান থাকবে।

একইসাথে সম্মেলনস্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহার করার অনুরোধ করেছে আইন-শৃঙ্খলা সংস্থাটি।

উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬
১১ মাসের রিদা লড়ছে ব্লাড ক্যানসারের বিরুদ্ধে, চিকিৎসায় প্রয়…
  • ০৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করল আই…
  • ০৬ আগস্ট ২০২৬
বিটিভির মহাপরিচালক কে এই কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬