বগুড়ায় ছাত্রলীগের ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

০৫ ডিসেম্বর ২০২২, ১১:৪৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
বগুড়ায় ছাত্রলীগের উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

বগুড়ায় ছাত্রলীগের উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ © ছাত্রলীগ লোগো

বগুড়ায় ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত পৌনে ৯ টার সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযোগ পাল্টা-অভিযোগ উঠছে পক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে। ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির নেতাকর্মীদের অভিযোগ, বিগত কমিটির লোকজন তাদের ওপর এ হামলা চালিয়েছে।

আরও পড়ুন: দেড় ঘণ্টা পর সড়ক ছেড়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বগুড়া জেলা ছাত্রলীগের নব ঘোষিত সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মহিদুল ইসলাম জয় সহ জেলা ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের ওপর হামলা অতর্কিত হামলা করা হয়। 

ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যক্ষের বাসভবনের ভেতর গেলে বাহিরে বিগত কমিটির লোকজন গেটের সামনে অবস্থান করে। তারা বের হলে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করা হয়। হামলায় ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬