অনাড়ম্বর সম্মেলন করবে ঢাবি ছাত্রলীগ, থাকছে না কনসার্টও

০১ ডিসেম্বর ২০২২, ০৩:৫৭ PM

© টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কারণে ব্যয় সাশ্রয়ী সম্মেলন করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। একইসঙ্গে ‘সম্মেলন কনসার্ট’ না করার ঘোষণা দেওয়া হয়েছে। দিয়েছে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শাখা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ ঘোষণা দেন।

সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন। তাই আমরা যতটুকু সাজসজ্জা করা প্রয়োজন, মঞ্চ সাজানো প্রয়োজন তার বাইরে কোনো আড়ম্বরতার দিকে যাব না। জ্বালানি সাশ্রয় ও ব্যয় সাশ্রয় এক সম্মেলন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর।

তিনি আরও বলেন, ঢাবি শাখার সম্মেলন থেকে যে স্লোগান তৈরি হবে সেটা হবে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার স্লোগান। আমরা সেদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখ হাসিনার একটি রাজনৈতিক মেসেজ দিতে চাই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপদান, ডাকসু নির্বাচন আয়োজন, শিক্ষা পরিবেশ সমুন্নত রাখা, প্রশ্নফাঁস রোধ, আবাসন সংকট নিরসন, লাইব্রেরির সমস্যাসমূহ নিরসন, খাদ্যের মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ প্রদান, উচ্চ শিক্ষার জন্য শিক্ষাঋণ প্রকল্প গ্রহণসহ প্রাসঙ্গিক পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয়কে উদ্যোগী করতে নিরলস চেষ্টা করেছি।

আগামী শনিবার (৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান সনজিত। এছাড়া সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবে বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও তার অন্তর্গত বিভিন্ন হল, অনুষদ ও ইনস্টিটিউটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9