ঝালকাঠির নলছিটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের উন্নতমানের খাবার দেওয়ার কথা থাকলেও, পচা ও নিম্নমানের কলা সরবরাহের অভিযোগ উঠেছে। ম...