ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই

০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৭ AM
দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজন

দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজন © সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার রাজীবপুর ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫), মাইজবাগ এলাকার আবদুল আলিমর ছেলে জাহিদ (১৮)।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, যাত্রীবাহী অটোরিকশা ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ গোরস্তান মাদ্রাসা এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি গাড়ি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদ ও অটোরিশার যাত্রী হাজির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও একজন। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, অটোরিকশা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬