এইচএসসির ফলাফল

ঢাকা সেনানিবাসের দুই কলেজে অসাধারণ সাফল্য

১৯ জুলাই ২০১৮, ০৮:৫৫ PM

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অসাধারণ ফলাফল করেছে। বিগত বছরগুলোর ন্যায় এবারেও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।


আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, এ বছর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে সর্বমোট ২৩৯৪ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কলেজের সার্বিক পাশের হার ৯৯.৯৬ শতাংশ এবং সর্বমোট ১২৯৭ জন শিক্ষার্থী জিপিএ ৫.০০ অর্জন করতে সক্ষম হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে সর্বমোট ১৬৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫.০০ পেয়েছে ১২১৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫.০০ পেয়েছে ৬৭ জন এবং মানবিক বিভাগ থেকে ১৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫.০০ পেয়েছে ১১ জন।
ফলাফল প্রকাশের দিন কলেজ ক্যাম্পাসে পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনকারী উৎফুল্ল শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সফলতার জন্য কলেজের মূলমন্ত্র: শিক্ষা-শৃঙ্খলা- নৈতিকতা এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকামন্ডলীর আন্তরিক সহযোগিতা ও নিবিড় তত্ত্বাবধান মূল প্রেরণা হিসেবে কাজ করেছে।
উল্লেখ্য যে, ২০১৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অত্র কলেজ থেকে জিপিএ ৫.০০ প্রাপ্তির সংখ্যা ছিল ১১২৫ জন যা সমগ্র দেশে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়াও ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে।
শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ: ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত আরেকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। এবারও উচ্চমাধ্যমিক পরীক্ষায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে। ২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এ প্রতিষ্ঠানের সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০৩১ জন। মোট কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১০২৬ জন। পাশের হার ৯৯.৫২ শতাংশ। জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫৩ জন। এছাড়া অ গ্রেড ৭১১ জন। প্রতিষ্ঠানের এরূপ সফলতার জন্য সকল শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকবৃন্দ অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে কাঙ্খিত সফলতা অর্জনের জন্য উর্ত্তীণ শিক্ষার্থীরা সকলের দোয়া প্রার্থী।

ট্যাগ: কলেজ
ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৯ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬