বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে দশম শ্রেণির বাঁধন

০৫ মে ২০২৩, ১১:৫৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
বাঁধন সরকার

বাঁধন সরকার © সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁধন সরকার (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বৃহস্পতিবার রাতের দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃত বাঁধন উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে কাশিপুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

আরও পড়ুন: আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে আরও এক মৃত্যু

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, বাঁধন বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ঘুমানোর আগে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিল। অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। 

পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close