প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা পেছাল

২১ এপ্রিল ২০২২, ১২:৫২ PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ নিয়োগ পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। বুধবার নিয়োগ কমিটির সহকারী পরিচালক সিনিয়র সহকারী সচিব মো. আতিক এস. বি. সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ও তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার আগামী ২০ মে তারিখ ও ২৭ মে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট জেলায় অনুষ্ঠিত হবে মর্মে ইতোপূর্বে জানানো হয়েছে। তৃতীয় ধাপের পরীক্ষা ২৭ মের পরীক্ষা ৩ জুন নির্ধারিত সময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিন মোট ৩১ জেলার ৬৫৯টি কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭টি সম্পূর্ণ জেলা এবং ১৪টি আংশিক জেলার চাকরি প্রত্যাশীরা এতে অংশ নেবেন।

এদিন জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, বরগুনা, ভোলা, কক্সবাজার, গোপালগঞ্জ, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর ও নড়াইল জেলার সব উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

এছাড়া নওগাঁ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, জামালপুর, বাগেরহাট, রাজবাড়ী, পিরোজপুর, পটুয়াখালী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার বাকি থাকা উপজেলাগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence