রাতের অন্ধকারে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আয়োজন, অতপর..

১৭ জানুয়ারি ২০২৬, ১২:০৫ PM
পরীক্ষা নেওয়ার চেষ্টা চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে

পরীক্ষা নেওয়ার চেষ্টা চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে © সংগৃহীত

শৈলকুপা উপজেলার পুটিমারি আউলিয়া মাদ্রাসায় নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নেওয়ার চেষ্টা চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করেন, নিয়োগ পরীক্ষা গোপনে ও রাতের অন্ধকারে আয়োজন করা হয়েছিল।

স্থানীয়দের বাধার কারণে মাদরাসার সুপার, পরিচালনা কমিটির সভাপতি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি পরিচয় দেওয়া এক নারীকে প্রাঙ্গণে কিছু সময়ের জন্য আটকে রাখা হয়। পরে পুলিশ এবং উপজেলা প্রশাসনের সাহায্যে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

জানা গেছে, সন্ধ্যার দিকে একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়িতে করে ডিজির প্রতিনিধি পরিচয়ে ওই নারী মাদ্রাসায় উপস্থিত হন। তার সঙ্গে পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন, যা নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে তোলে। রাতের সময় পরীক্ষা আয়োজন করায় এলাকাজুড়ে ব্যাপক অসন্তোষ ও প্রশ্নের সৃষ্টি হয়।

মাদরাসার সুপার রুহুল আমিন দাবি করেন, পরীক্ষা প্রস্তুতি প্রচলিত বিধি অনুযায়ীই নেওয়া হচ্ছিল এবং এতে মোট ১২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। তবে হাজিরা তালিকায় স্বাক্ষর রয়েছে মাত্র ১০ জনের এবং পরীক্ষাকক্ষে উপস্থিত ছিলেন মাত্র তিনজন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলে মাদরাসা সুপার ও ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া নারীকে নিরাপদে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অবশেষে শিক্ষা কার্যক্রমে যাত্রা শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্…
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফু…
  • ১৮ জুলাই ২০২৬
বন্যার ক্ষত কাটিয়ে পাঠদানের প্রস্তুতি সাতকানিয়ার বিদ্যালয…
  • ১৮ জুলাই ২০২৬
ক্যাম্পাসের বাইরে নিয়ে নবীনদের র‍্যাগিং—অজ্ঞান হয়ে পড়েন ছাত…
  • ১৮ জুলাই ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত, সিদ্ধান…
  • ১৮ জুলাই ২০২৬
স্ত্রী-সন্তান স্প্যানিশ, পরিবারের সমর্থন কার পক্ষে—জানালেন …
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence