শিক্ষার্থীদের জন্য দুপুরে টিফিনের পরিকল্পনা রয়েছে সরকারের

০১ জানুয়ারি ২০২২, ০৯:১১ PM
বই বিতরণ করছেন প্রতিমন্ত্রী জাকির হোসেন

বই বিতরণ করছেন প্রতিমন্ত্রী জাকির হোসেন © সংগৃহীত

শিক্ষার্থীদের জন্য দুপুরে টিফিনের ব্যবস্থা করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। অতি দ্রুত এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

শনিবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুড়িগ্রামের রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই বিতরণ শেষে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: ঢাবির ডিন নির্বাচন ১৩ জানুয়ারি, নীল দলের প্রার্থী যারা

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রতিনিয়ত নানা উদ্যোগ নিচ্ছেন। নতুন বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া তার সময়োপযোগী উদ্যোগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ্, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন:সম্মেলনের আড়াই বছর পর জবি ছাত্রলীগের কমিটি

প্রসঙ্গত, আজ শনিবার শুরু হচ্ছে নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ। প্রতিবছর এই দিনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হলেও করোনার সংক্রমণের কারণে গতবারের মতো এবারও উৎসব করে বই দেওয়া হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই দেবে।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬