দুই কিলোমিটারের মধ্যে স্কুল নির্মাণের প্রস্তাব বাতিলের দাবি

১৭ জানুয়ারি ২০২১, ০৩:৫৯ PM
জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মানববন্ধন © সংগৃহীত

দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় স্থাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ নব-জাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ মতিয়ার। এসময় অন্যদের মধ্যে সহ-সভাপতি লিটন খান, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সুজা, ময়মনসিংহ বিভাগের সভাপতি আবু সাঈদ প্রমূখ বক্তব্য দেন।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা বলতে চাই- জাতীয়করণের আওতায় বাদ পড়া দেশের ৭ হাজার ২২৩টি প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তারা বলেন, আমরা দিনের পর দিন এসব স্কুলে পড়িয়ে যাচ্ছি। অথচ জাতীয়করণের আওতায় না আসার কারণে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন- নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব বাতিল করে বাদ পড়া স্কুলগুলোকে জাতীয়করণ করুন।

এর আগে গত ৬ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়।

বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950