ডিপিএডে অনুত্তীর্ণদের মানোন্নয়ন পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর, রুটিন প্রকাশ

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ PM
ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)

ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) © টিডিসি সম্পাদিত

ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামের প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় অনুত্তীর্ণ এবং দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ‘মানোন্নয়ন’ বা ইমপ্রুভ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। 

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) থেকে প্রকাশিত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মানোন্নয়ন পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ শিক্ষার্থীরাও এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

যে দিন যে পরীক্ষা

আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে শুরু হয়ে চলবে ৪টা ১৫ মিনিট পর্যন্ত শিক্ষা পরিচিতি ও শিক্ষাদর্শন এবং বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত শিখন মূল্যায়ন ও ফলাবর্তন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষণ পদ্ধতি-কৌশল ও শ্রেণি ব্যবস্থাপনা পরীক্ষাটি রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে শুরু হয়ে চলবে ৪টা ১৫ মিনিট পর্যন্ত  এবং বিকেল ৪টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে  ৫টা ৪৫ মিনিট পর্যন্ত শিক্ষাক্রম ও শিখন সামগ্রী পরীক্ষা ।

শিশুর বিকাশ ও শিখন পরীক্ষা সোমবার (১৪ সেপ্টেম্বর)  দুপুর ৩টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। 

ভাষা দক্ষতা উন্নয়ন-বাংলা পরীক্ষাটি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

সর্বশেষ গাণিতিক দক্ষতা উন্নয়ন পরীক্ষাটি নেওয়া হবে  বুধবার (১৬ সেপ্টেম্বর)। সেদিন পরীক্ষাটি শুরু হবে দুপুর ৩ টায় এবং চলবে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

পরীক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে

নির্দেশনায় বলা হয়েছে, শুধু প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীরাই এ ফাইনাল পরীক্ষায় অংশ নিতে পারবেন। দ্বিতীয় সেমিস্টারে ভর্তি হননি এমন কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

পরীক্ষার রুটিন প্রকাশের পর সংশ্লিষ্ট পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট নোটিশের মাধ্যমে শিক্ষার্থীদের যথাসময়ে অবহিত করবেন। প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র নির্ধারিত গোপনীয় ই-মেইলে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পাঠানো হবে। পিটিআই সুপারিনটেনডেন্ট নিজে ই-মেইল পরিচালনা করবেন এবং প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষার জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

এ ছাড়া পরীক্ষার হলে বই, খাতা, মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ল্যাপটপসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিটি বিষয়ের পরীক্ষা শেষে নেপ থেকে পাঠানো কোড নম্বর যথাযথভাবে ব্যবহার করে উত্তরপত্র কোডিং করতে হবে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের উপস্থিতিসংক্রান্ত ইউনিটভিত্তিক উত্তরপত্র মিলিয়ে প্রতি পরীক্ষার্থীর জন্য ২০০ টাকা বীমাকৃত পার্সেলযোগে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের পর কোনো অনুত্তীর্ণ পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। প্রথম সেমিস্টারের মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিয়ে কোনো পরীক্ষার্থী ফেল করলেও পরবর্তীতে আর মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না। দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে কোনো ধরনের মানোন্নয়ন পরীক্ষার সুযোগ থাকবে না।

পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন, অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটলে ডিপিএড নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরা আর নেই
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রক্টরিয়াল বডির চার সিদ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬