বিদ্যালয় চলাকালীন শিক্ষকদের বেতন তুলতে প্রতিষ্ঠান ত্যাগ না করার নির্দেশ

২২ জুলাই ২০২৬, ০৩:০৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ PM
দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস © সংগৃহীত

বিদ্যালয় চলাকালে মাসিক বেতন উত্তোলন কিংবা ব্যক্তিগত কাজে বিদ্যালয় ত্যাগ না করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বুধবার (২২ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু শিক্ষক বিদ্যালয়ের কার্যদিবস ও পাঠদান চলাকালে মাসিক বেতন উত্তোলন এবং ব্যক্তিগত কাজে বিদ্যালয় ত্যাগ করছেন। কোনো কোনো ক্ষেত্রে একই বিদ্যালয়ের একাধিক শিক্ষক একসঙ্গে বেতন তুলতে বাইরে যাচ্ছেন। এতে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন শিক্ষা গ্রহণের অধিকার ক্ষুণ্ন হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ অবস্থায় শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন পাঠদান নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, বিদ্যালয় চলাকালে বেতন উত্তোলন ও ব্যক্তিগত কাজে বিদ্যালয় ত্যাগ থেকে বিরত থাকতে হবে। প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে এটিএম বা ডেবিট কার্ডসহ অন্যান্য ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে বিদ্যালয় ছুটির পর মাসিক বেতন উত্তোলন করতে হবে।

যেসব শিক্ষকের এখনো এটিএম বা ডেবিট কার্ড নেই, তাদের দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে কার্ড সংগ্রহের ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9