শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁস চক্রের ৪ সদস্য আটক

২২ জুন ২০১৯, ১০:১৮ PM

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রে জড়িত থাকায় চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- তুলসিঘাট এলাকার মাহামুদুল হকের ছেলে ফজলুল হক স্বপন, সদর উপজেলার বিষ্টপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম, বাসুদেপপুর গ্রামের মোজ্জামেল হকের ছেলে ফারুক হোসেন ও আঞ্জুয়ারা বেগম নামে এক নারী।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল ও ময়নুল হক জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীদের প্রশ্নপত্রসহ উত্তরপত্র অগ্রিম দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র দেয়ার কথা বলে কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার সময় গাইবান্ধা ও পলাশবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে নারীসহ চারজনকে ডিবি পুলিশ আটক করে। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬