প্রাথমিকে নিয়োগ: এক পদের বিপরীতে লড়ছেন ১৫ হাজার

২০ জুন ২০১৯, ০৪:৪৯ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নিতে ১৩ হাজার পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৪ লাখের বেশি। অর্থ্যাৎ একজনের বিপরীতে ঢের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে প্রাথমিকের নিয়োগ যেহেতু জেলাভিত্তিক হয়, তাই কোথাও কোথায় এই প্রতিদ্বন্দ্বিতা আরো বেশি।

এমনই এক জেলা বরিশাল। নগরীর ভাটিখানা বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের একটি পদ শূন্য পদের বিপরীতে প্রায় ১৫ হাজার চাকরিপ্রত্যাশী অংশগ্রহণ করছেন। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার বলেন, সদর উপজেলায় ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার ১৯৩টি সহকারী শিক্ষক পদের মধ্যে শুধুমাত্র নগরীর বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পদ শূন্য আছে। আগামীকাল শুক্রবার ১৫ হাজার চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নেবেন। তবে একজনকে নিয়োগ দেয়া হবে।

তবে জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ আর মিজানুর রহমান বলেন, চলমান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে আরও একবছর সময় লাগবে। এ সময়ের মধ্যে সদর উপজেলায় আরও কয়েকটি পদ শূন্য হওয়ার সম্ভবনা আছে। এসব শূন্যপদে পরীক্ষার্থীদের মধ্যে থেকে পূরণ করা হবে। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদ উল্লেখ করার বিধান নেই। তাই এটি উল্লেখ করা হয়নি।

তথ্যমতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারা দেশ থেকে ১৩ হাজার ১০০টি পদে সহকারী শিক্ষক নিয়োগে জন্য আবেদন চাওয়া হয়েছিল। এতে আবেদন জমা পড়েছে ২৪ লাখের বেশি। এত বিপুল পরিমাণ আবেদন জমা পড়ার কারণে নিয়োগ পরীক্ষা নিতে অধিদপ্তরকে ভাবতে হচ্ছে।

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬