পাঠ্যবইয়ে জুলাই সনদ অন্তর্ভুক্ত করার উদ্যোগ

২০ অক্টোবর ২০২৫, ১২:০৫ AM , আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৮:১৭ AM
পাঠ্যবইয়ে জুলাই সনদ অন্তর্ভুক্ত করার উদ্যোগ

পাঠ্যবইয়ে জুলাই সনদ অন্তর্ভুক্ত করার উদ্যোগ © সংগৃহীত

২০২৬ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে যুক্ত করার প্রাথমিক চিন্তা থাকলেও সেটি সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা| তবে পরের বছর ২০২৭ সালের বইয়ে সনদের পূর্ণাঙ্গ বা সংক্ষেপিত অংশ যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে| এরপরও আগামী বছরের বইয়ে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত অধ্যায়ে একটি প্যারাগ্রাফ যুক্ত করা যায় কিনা তা নিয়েও ভাবনা-চিন্তা চলছে|

রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে পাঠ্যপুস্তক সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় জুলাই সনদ এখনও বাস্তবায়িত না হওয়ায় সেটি ২০২৬ সালের পাঠ্যবইয়ে না রেখে ২০২৭ সালের সংস্করণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।

সভার একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে ২০২৬ সালের পাঠ্যবইয়েই সংক্ষিপ্ত আকারে ‘জুলাই সনদ’-এর উল্লেখ করার কথা ছিল। তবে জুলাই সনদ এখন বাস্তবায়ন না হওয়ায় এবং তথ্য সংক্ষেপে উপস্থাপনের ঝুঁকির কারণে পরিকল্পনাটি স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পাঠ্যবইয়ের চূড়ান্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন কেবল মুদ্রণের প্রস্তুতি চলছে। এই অবস্থায় নতুন করে অনুচ্ছেদ সংযোজনের মতো জনবল বা সময় নেই। শুধুমাত্র লেখা যুক্ত করলেই হবে না, সেটি সম্পাদনা, সংশোধন ও অনুমোদনের একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।'

তিনি আরও বলেন, 'জুলাই সনদ স্বাক্ষরিত হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তাই এটি এখনই পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা ঠিক হবে না। শুরুতে দু’এক লাইন যোগ করার কথা থাকলেও এত সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলে ভুল তথ্য প্রকাশের আশঙ্কা থাকে। আমরা বরং একটি পূর্ণাঙ্গ অনুচ্ছেদ হিসেবে বিষয়টি অন্তর্ভুক্ত করতে চাই, যা ২০২৭ সালের সংস্করণে যুক্ত করা সম্ভব হতে পারে।'

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২৬ সালের পাঠ্যবইয়ে ‘জুলাই সনদ’ যুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে রাজনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে চাইলে সরকারের পক্ষ থেকে শেষ মুহূর্তে পরিবর্তন আনা সম্ভব হলেও, তা খুব একটা সম্ভাবনাময় নয় বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।

মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9