বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন খাইরুল

২৩ এপ্রিল ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৬ PM
খাইরুল ব্যাপারী

খাইরুল ব্যাপারী © টিডিসি ফটো

জীবনের সবচেয়ে কষ্টকর মুহূর্তগুলোর একটি ‘প্রিয়জনের মৃত্যু’। সেই শোকের ভার নিয়েই এক গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিয়েছে বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী খাইরুল ব্যাপারী। বাবার মৃত্যু উপেক্ষা করে পরীক্ষায় অংশগ্রহণ করে সে সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

আজ বুধবার (২৩ এপ্রিল) বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।

এদিন ভোররাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন খাইরুলের বাবা আমজেদ ব্যাপারী। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ৬৩ বছর বয়সী এ দিনমজুর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এমন সময় খাইরুলের সামনে দাঁড়িয়ে যায় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি। সকালেই ছিল তার ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ের পরীক্ষা।

জানা গেছে, তিন ভাই-বোনের মধ্যে খাইরুল সবার ছোট। তাদের বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ভাগলের পাড় গ্রামে। আর্থিক অনটনের মাঝেও খাইরুল নিজের পড়ালেখা চালিয়ে যাচ্ছিল। বাবার মতো তিনিও দিনমজুরের কাজ করে নিজের শিক্ষার খরচ জোগাতেন। বাবার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়লেও খাইরুল মন শক্ত করে পরীক্ষাকেন্দ্রে যায়।

পরীক্ষার দিন সকালে বাবার নিথর দেহ ঘরে রেখে খাইরুল উপস্থিত হয় বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। সেখানে ৬ নম্বর কক্ষে বসে পরীক্ষা দেয় সে। খাইরুলের এমন সাহসিকতায় মুগ্ধ হয়েছেন তার শিক্ষক ও স্থানীয় প্রশাসন।

পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি খাইরুলের বাড়িতে যাই, তাকে সান্ত্বনা দিয়ে সাহস জোগাই। এরপর সে মনোবল নিয়ে পরীক্ষাকেন্দ্রে যায়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো. বশির গাজী বলেন, ‘খাইরুলের পরিস্থিতির বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। যাতে সে বাকি পরীক্ষাগুলোতেও অংশ নিতে পারে এবং মানসিকভাবে ভেঙে না পড়ে, সে বিষয়ে নজর রাখা হবে।’

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9