বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু

২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ AM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ AM
আদিব আল মুকসিত (পৃথু)

আদিব আল মুকসিত (পৃথু) © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজশাহীর নিউ গভঃ ডিগ্রী কলেজের আদিব আল মুকসিত (পৃথু)। তিনি মেডিকেল ভর্তি পরীক্ষায় ৪১তম মেধাস্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাতে বুয়েটের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 

এর আগে গত ১০ জানুয়ারি দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৭ দশমিক ৪৪ শতাংশ ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুয়েট জানিয়েছে, এবার পরীক্ষায় আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে মেধা অনুযায়ী ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৪৪ জন এবং ছাত্রী ২ হাজার ৭০৭ জন। নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৫১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে মোট ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

এ বছর ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি সংরক্ষিত আসন (কোন বিভাগে ১ টি আসনের বেশী নয়) ও স্থাপত্য বিভাগের জন্য ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ৩০৯ টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬