২৬ হাজার প্রাক প্রাথমিকে শিক্ষক নিয়োগ আগামী বছর

১৪ ডিসেম্বর ২০১৮, ০২:৫৬ PM

© লোগো

২০১৯ সালে সারাদেশে ২৬ হাজার বিদ্যালয়ে একযোগে প্রাক প্রাথমিকে শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ডিজিটাল ব্যবস্থা ই-মনিটরিং সিস্টেম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ২০১৯ সাল হবে প্রাথমিকে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের ভিত্তি বছর। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনতে হবে। তাই বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়াতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।  এ সময় সরকারের লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের সর্বাত্মক সহায়তা কামনা করেন তিনি।  

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াসউদ্দিন আহমেদ প্রমুখ।

সূত্র মতে, সারাদেশে ৬৫ হাজার ৯৯টি সরকারি বিদ্যালয় রয়েছে। তার মধ্যে পুরানো সরকারি বিদ্যালয়ের সংখ্যা ৩৭ হাজার ৬৭২টি এবং নতুন সরকারি হওয়া ২৬ হাজার ১৫৯টি বিদ্যালয় রয়েছে। পুরানো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত প্রাক প্রাথমিক শিক্ষক পদে ৩৭ হাজার ৮৯৫ শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে সরকারি  হওয়া ২৬ হাজার ১৫৯টি বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতাভুক্ত প্রতিটি বিদ্যালয়ে একজন করে প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হবে। 

 

মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬
আইসিডিডিআর,বি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর ম্য…
  • ১২ আগস্ট ২০২৬