আজ বায়দূষণের শীর্ষে দিল্লি, চতুর্থ ঢাকা

০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ AM
বিশ্বের ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

বিশ্বের ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। © সংগৃহীত

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে। এ অবস্থায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার বায়ুমান স্কোর ৫৩৯। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

অন্যদিকে বিশ্বের ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যার বায়ুমান স্কোর ১৮৯। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ২৭৩।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যার বায়ুমান স্কোর ১৯৪। অন্যদিকে ১৮৯ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে বাংলাদেশের ঢাকা এবং পঞ্চম স্থানে থাকা আফগানিস্তানের কাবুল, যার বায়ুমান স্কোর ১৬৫।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
ইবিতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
  • ০৭ নভেম্বর ২০২৬
স্বাধীনতা-পরবর্তী নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আ…
  • ০৭ নভেম্বর ২০২৬
প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পেদ্রো আলিয়ানা
  • ০৭ নভেম্বর ২০২৬
বাসের সামনের অংশ ডুবে ছিল ডোবায়, নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ হা…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিআরটিসির বাসে আগুন দিল দুর্বৃত্তরা, ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950