এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ডের

০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ AM
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা © সংগৃহীত

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

শুক্রবার (৬ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের নামে কোনো ধরনের অতিরিক্ত ফি আদায় না করার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

নির্দেশনায় আরও বলা হয়, এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালন না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিষয়টি গুরুত্বসহকারে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
ইবিতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
  • ০৭ নভেম্বর ২০২৬
স্বাধীনতা-পরবর্তী নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আ…
  • ০৭ নভেম্বর ২০২৬
প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পেদ্রো আলিয়ানা
  • ০৭ নভেম্বর ২০২৬
বাসের সামনের অংশ ডুবে ছিল ডোবায়, নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ হা…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিআরটিসির বাসে আগুন দিল দুর্বৃত্তরা, ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950