ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ অপরিকল্পিতভাবে খনন-বালু বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ AM
ময়মনসিংহ নগরীর কাচারীঘাট এলাকায় মানববন্ধন

ময়মনসিংহ নগরীর কাচারীঘাট এলাকায় মানববন্ধন © সংগৃহীত

ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ অপরিকল্পিতভাবে খনন, বালু বাণিজ্য ও নদী দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চ। সমাবেশে বক্তারা বলেন, মৃতপ্রায় ব্রহ্মপুত্র নদে দখলদারদের দৌরাত্ম্য চলছে। নদ দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নগরীর কাচারীঘাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ।

এতে বক্তব্য রাখেন সংগঠনের সহমুখ্য সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক রুমেল, সংগঠক প্রকৌশলী এম এ জিন্নাহ, মো. কামরুজ্জামান সাজ, মো. আসকর আলী, নাজমুল হাসান রাজু খান, মো. আনোয়ার হোসেন, শাহরিয়ার আহমেদ আশিক, সজীব আকন্দ, আবু সাইফ মুহাম্মদ সাইফুল্লাহ, মো. আনোয়ারুল হক ও মো. রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদের নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে প্রায় তিন হাজার কোটি টাকা প্রাথমিক ব্যয় ধরে খনন প্রকল্প নেওয়া হয়। ব্রহ্মপুত্র নদের উৎসমুখ থেকে কাপাসিয়ার টোক পর্যন্ত ২২৭ কিলোমিটার খননের পরিকল্পনা ছিল। তবে প্রকল্প শুরুর সাত বছর পেরিয়ে গেলেও খননকাজের আশানুরূপ অগ্রগতি দৃশ্যমান হয়নি। 

তারা আরও বলেন, ব্রহ্মপুত্র নদ এ অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই অপরিকল্পিত খনন, বালু বাণিজ্য ও দখলদারত্ব বন্ধ করতে হবে। নদকে বাঁচাতে বৈজ্ঞানিক ও পরিকল্পিত উপায়ে খনন করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান তাঁরা।

ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
ইবিতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
  • ০৭ নভেম্বর ২০২৬
স্বাধীনতা-পরবর্তী নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আ…
  • ০৭ নভেম্বর ২০২৬
প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পেদ্রো আলিয়ানা
  • ০৭ নভেম্বর ২০২৬
বাসের সামনের অংশ ডুবে ছিল ডোবায়, নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ হা…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিআরটিসির বাসে আগুন দিল দুর্বৃত্তরা, ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950