সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার

০৬ জুন ২০২৪, ১০:০২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো

জাতীয় শিক্ষানীতির আলোকে আগামী তিন বছরে দেশের এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হবে। এই বিদ্যালয়গুলোতে পাঠদানের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার। 

গত কয়েক বছরে পরীক্ষামূলকভাবে বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি চালু করা হয়েছে। তবে এই বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় পাঠদানে সমস্যা দেখা দিয়েছিল। সমস্যা সমাধানে নতুন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

জানা গেছে, ২০১০ সালে করা জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি ও মাধ্যমিক শিক্ষার স্তর দ্বাদশ শ্রেণি পর্যন্ত করার কথা বলা আছে। এই শিক্ষানীতি তৈরির ছয় বছর পর ২০১৬ সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল। যদিও দীর্ঘদিনেও সরকার সেটি বাস্তবায়ন করেনি।

বিষয়টি গত ৫ মে আন্তমন্ত্রণালয়ের সভায় নতুন করে আলোচনায় আসে। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অবৈতনিক পাঠদান কার্যক্রম ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি পর্যন্ত বিস্তৃত করবে বলে সিদ্ধান্ত। আর শিক্ষা মন্ত্রণালয় নিম্নমাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাব্যয় কমিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে কাজ করবে। সেই সভার রেজ্যুলেশন বের হলে ধাপে ধাপে তিন বছরে এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করবে সরকার। একই সাথে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত হওয়া বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো তিন বছরে এক হাজার বিদ্যালয়কে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা। যে সকল বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠদান শুরু হবে সেখানে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা সভার রেজ্যুলেশনের অপেক্ষায় আছি। রেজ্যুলেশন পেলে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’

বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত। ২০১০ সালে করা জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি ও মাধ্যমিক শিক্ষার স্তর দ্বাদশ শ্রেণি পর্যন্ত করার কথা বলা আছে। ছয় বছর পর ২০১৬ সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল। যদিও সরকার সেটি বাস্তবায়ন করেনি। তবে নতুন করে আন্তমন্ত্রণালয়ের সভায় এটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এরই মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনগুলোতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি চালু করা যায়—এমন বিদ্যালয়ের তথ্য দিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রসঙ্গত, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেনসহ) প্রাথমিক বিদ্যালয় ১ লাখ ১৪ হাজার ৫৩৯টি। এর মধ্যে সরকারি ৬৫ হাজার ৫৬৬টি। অবশ্য জাতীয় শিক্ষানীতির আলোকে এর মধ্যে কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে ৬৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি চালু আছে।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9