প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফল কবে—জানালেন সচিব

০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
পরীক্ষার্থী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো

পরীক্ষার্থী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এক ঘণ্টার এ পরীক্ষা (এমসিকিউ) বেলা ১১টায় শেষ হয়। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১০ কার্যদিবসের মধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে আগামী রবিবারের (২৪ ডিসেম্বর) মধ্যে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের সিদ্ধান্ত হলো পরীক্ষা শেষ হওয়ার কার্যদিবসের মধ্যে ফল প্রকাশ করার। আশা করছি এই সময়সীমা শেষ হওয়ার আগেই ফল প্রকাশ করতে পারব।

প্রসঙ্গত, প্রথম ধাপে রংপুর, সিলেট, বরিশাল বিভাগের ১৮ জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।জেলাগুলো হলো— রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। এসব জেলায় মোট কেন্দ্র ৫৩৫টি আর পরীক্ষার কক্ষ সংখ্যা আট হাজার ১৮৬টি।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬