কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে ৬ প্রস্তাব আহমাদুল্লাহর 

২৮ জুলাই ২০২৬, ০৯:১৩ PM
শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ © সংগৃহীত

কওমী মাদরাসার ভাবমূর্তি রক্ষা, কোমলমতি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা এবং শিক্ষাব্যবস্থায় প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে আল-হাইআতুল উলয়া ও বেফাকসহ শীর্ষ আলেমদের প্রতি আহ্বান জানিয়ে খোলাচিঠি লিখেছেন সাবেক কওমি শিক্ষার্থী, আলেম ও সেবামূলক প্রতিষ্ঠান আস সুন্নাহর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই দেশবরেণ্য আলেম উল্লেখ করেন, কওমী মাদরাসা এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বলয় এবং নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দু হলেও সম্প্রতি শিশু নির্যাতন ও শারীরিক-যৌন নিপীড়নের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এর দীর্ঘদিনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এসব ক্ষেত্রে গণমাধ্যমের অতিরঞ্জন বা ভুল অপপ্রচারের বিষয় যেমন রয়েছে, তেমনই অভ্যন্তরীণ এসব বাস্তব সমস্যা অস্বীকার না করে কঠোর আত্মসংশোধনের আহ্বান জানানো হয়।

দ্বীনি প্রতিষ্ঠানের পবিত্রতা ও শৃঙ্খলা সুরক্ষায় চিঠিতে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে— নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি ও কেন্দ্রীয়ভাবে ‘ব্ল্যাকলিস্ট’ করতে আল-হাইআতুল উলয়ার অধীনে স্বাধীন তদন্ত ও হটলাইন সেল গঠন, ক্লাসরুম ও আবাসন এলাকা সিসিটিভির আওতায় আনা, নির্দিষ্ট বয়স পর্যন্ত অনাবাসিক শিক্ষা উৎসাহিত করা, গণরুমের বদলে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং শিক্ষকদের ব্যক্তিগত সেবা গ্রহণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ।

এছাড়া শিক্ষকদের জন্য নির্দিষ্ট আচরণবিধি ও শিশু মনস্তত্ত্বের ওপর প্রশিক্ষণ প্রদান, শিক্ষক নিয়োগে অভিজ্ঞতা ও পরিপক্ব বয়সের অগ্রাধিকার, বালিকা মাদরাসায় সম্পূর্ণ নারী শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করা এবং দেশের আনাচে-কানাচে গড়ে ওঠা অনিয়ন্ত্রিত মাদরাসাগুলোকে কঠোর তদারকির আওতায় আনার দাবি জানান তিনি। অভিভাবক বোর্ডগুলো এসব প্রস্তাব বাস্তবায়ন ও মনিটরিং নিশ্চিত করলে কওমী মাদরাসার গৌরবোজ্জ্বল ঐতিহ্য রক্ষা পাবে বলে চিঠিতে আশা প্রকাশ করেন আহমাদুল্লাহ।

নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬